শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, একই সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যদের জিম্মায় রাজীব ঘোষকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের হওয়া ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন

ইউক্রেনের স্কুলে রাশিয়ার শক্তিশালী বোমা হামলা, নিহত ৪০

ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন জানিয়েছিলেন, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি থেকেই তাদের দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী ডিবিসির চেয়ারম্যানের পাশাপাশি ইংরেজি দৈনিক ‘ডেইলি অবজারভার’-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্বও পালন করছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভোরের আকাশ/ইউএম
 

সাংবাদিক

শেয়ার করুন: