শিরোনাম
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটিবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীআ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটিবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উত্তরায় কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাইকের ২ আরোহী নিহত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তরায় কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাইকের ২ আরোহী নিহত
উত্তরায় কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাইকের ২ আরোহী নিহত

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ৫৫ বছর বয়সি ফালু মিয়া মারা যান। আর ৪০ বছর বয়সি আরিফুর রহমানকে দুপুর ১২টায় ঢাকা মেডিকেলে মৃত ঘোষণা করা হয়।

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফালু মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় আরিফুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফুর পাবনার বেড়া উপজেলার বেতবাড়িয়া গ্রামের আউয়াল মোল্লার ছেলে। দুই ছেলে ও এক মেয়ের জনক আরিফুর ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন। নিহত ফালুর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

আরিফুর রহমানের চাচাতো ভাই মনির বলেন, আরিফ পোস্তগোলার একটি পুরনো লোহা কেনাবেচার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সকালে আরিফ ও ফালু মিয়া একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় উত্তরা জসীমউদ্দীন রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই ছিটকে পড়েন।

বিমানবন্দর থানার এসআই মানিক মাহমুদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। কভার্ড ভ্যানসহ চালককে আটক করে বিমানবন্দর থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: