রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৬

রাজধানীতে অভিযানে ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৬২টি মামলা করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৭৩ জন, তেজগাঁও বিভাগ ১০৯ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ভোরের আকাশ/ ইউএম