শিরোনাম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকআসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতিমেসিবিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হারচার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরুঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকআসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতিমেসিবিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হারচার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

রাজধানীর জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর কদমতলীর জুরাইনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবারুণ গলিতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

কদমতলী থানার এসআই মিঠুন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত মিন্টু মাদারীপুরের কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: