শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

নারী-পুরুষের অংশগ্রহণে ডিসেম্বরে ডিএসসিসির ফুটবল উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা এবং রাজধানীতে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর নগরভবন অডিটোরিয়ামে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

পরিকল্পনা অনুযায়ী, ডিএসসিসি এলাকার ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করে মূল প্রতিযোগিতা আয়োজন করা হবে। পাশাপাশি নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে নির্দিষ্ট বয়সসীমার বিভিন্ন থানার স্কুলছাত্রীদের নিয়ে আলাদা নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আয়োজকদের পরিকল্পনা, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। নগরবাসীকে সম্পৃক্ত করতে উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি, কনসার্টসহ নানা সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন, খেলোয়াড় বাছাই, গ্রুপিং ও রেফারিংয়ের দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি দলে বহিরাগত খেলোয়াড়ের সংখ্যা নীতিমালার মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হবে।

ডিসেম্বরে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে ম্যাচের তারিখ নির্ধারণ করা হবে, যাতে রাজনৈতিক কর্মসূচি ও খেলাধুলা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক না হয়।

মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি করপোরেশন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন

কুড়িগ্রামে শীতার্তদের জন্য ত্রাণ তহবিলে আশার কম্বল প্রদান

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/জেআ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

শেয়ার করুন: