শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আনসার সদস্যের তৎপরতায় মুগদা মেডিকেলে নারী টাকা চোর আটক, ১০ মাসের কারাদণ্ড

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পূর্ব জোনের টহলরত সদস্যরা। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া টাকা ও মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় গাইনি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে এক নারী রোগীর স্বজনের অপারেশনের টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত আনসার সদস্যদের নজরে আসে। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করেন এবং তার কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেন।

আটক নারীর নাম ছোনিয়া (৩২)। তিনি মৃত আব্দুর রশিদের মেয়ে। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার সৌরভকাটি, ইন্দিরা এলাকায়।

আরও পড়ুন

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঘটনার সময় দায়িত্ব পালনরত পিসি মোঃ জাকিউল ইসলাম, আনসার মোহাম্মদ মেহেদী হাসান ও আনসার মোঃ শরিফুল ইসলাম তাৎক্ষণিক তৎপরতায় ওই নারীকে আটক করেন। পরে তাকে উদ্ধারকৃত মালামালসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশেষ আদালত তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আনসার সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় রোগীর অপারেশনের জন্য রাখা গুরুত্বপূর্ণ অর্থ ও মূল্যবান সামগ্রী উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে স্বজনদের মধ্যে। জননিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ভূমিকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসেবামূলক কার্যক্রমের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

ভোরের আকাশ/ইউএম

হাসপাতালআনসারচোর আটক

শেয়ার করুন: