শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে কেরানীগঞ্জে সচেতনতামূলক সেমিনার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকার কেরানীগঞ্জে “নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের (স্টেকহোল্ডার) যৌথ ভূমিকা” শীর্ষক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) STIRC প্রকল্প, ঢাকা জেলা কার্যালয় এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সচিব মিজ শ্রাবস্তী রায়। সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ লক্ষ্যে সরকার, উৎপাদনকারী, ব্যবসায়ী এবং ভোক্তাসহ সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

এর আগে কর্মসূচির অংশ হিসেবে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও পুষ্টিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারে সেই প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সেমিনারের প্যানেল আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা অংশ নেন। তারা বলেন, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।

আরও পড়ুন

ফুলপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন আয়মনা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কুইজ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী মেহেরুন। তারা বিদ্যালয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরির এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

ভোরের আকাশ/জেআ

কেরানীগঞ্জবাংলাদেশনিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

শেয়ার করুন: