শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

মিরপুরে ফের শ্রমিক বিক্ষোভ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি নির্ধারণ বোর্ডের তৃতীয় আলোচনা সভা স্থগিতের প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা দিকে মিরপুর-১১ নম্বর থেকে ৪০০-৪৫০ শ্রমিক মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যান। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা মিছিল নিয়ে মিরপুর-১৩ নম্বরের দিকে চলে যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে শ্রমিকেরা সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে সকাল ১০টা থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর পর সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে মিরপুর-১১ মেট্রো স্টেশন এলাকায় পল্লবী এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ছোট দুটি মিছিল করতে দেখা যায়।

আরও পড়ুন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

সংশ্লিষ্ট সূত্রের দাবি, শ্রমিকেরা বিক্ষোভে রাস্তায় নামলেও এতে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কাউকে কোনো ইন্ধন দেখা যায়নি। আগের বিক্ষোভের তুলনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও দৃঢ়তা কম ছিল। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকেও উল্লেখযোগ্য বল প্রয়োগ করতে হয়নি।

সকাল ১০টা ৪০ মিনিটে পাওয়া তথ্যানুযায়ী, মিরপুর-১০, ১১, ১২, ২ নম্বর ও পল্লবী এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে মিরপুর-১৩ এলাকায় কয়েকটি পোশাক কারখানা থাকায় সেখানে শ্রমিকেরা আবারও সংগঠিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভোরের আকাশ/ইউএম
 

পোশাকশ্রমিকমিরপুর

শেয়ার করুন: