শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দী হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারী আটক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ষ্ঠ তলার একটি ওয়ার্ড থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় উদ্ধার করা হয় চুরি হওয়া স্বর্ণের চেইন, যা প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৬৩২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, এক নারী সেবাপ্রত্যাশীর চিৎকার শুনে টহলরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জনতার হাতে আটক দুই নারীকে নিজেদের হেফাজতে নেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শ্যাম চাঁদ আক্তার নামে এক নারী সেবাপ্রত্যাশীর গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করে পালানোর চেষ্টা করলে তিনি চিৎকার দেন। পরে উপস্থিত লোকজন দুই নারীকে আটক করেন। আনসার সদস্যরা তাদের তল্লাশি চালিয়ে চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেন এবং তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।

আটক দুই নারী হলেন—শান্তা আক্তার (পিতা: রঞ্জু মিয়া) ও সাথী (পিতা: সোহেল মিয়া)। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার গণেশপুর এলাকায়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুই নারীকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন

ব্রাজিলের আশা ভিনিসিয়ুস, নরওয়ের ভরসা হালান্ড

অভিযানে অংশ নেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু, এপিসি মো. শফিকুল ইসলাম এবং আনসার সদস্য মো. আব্দুল আউয়াল ও মো. সাইদুল ইসলাম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তাদের তাৎক্ষণিক তৎপরতায় চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

ভোরের আকাশ/জেআ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীআনসার

শেয়ার করুন: