রাজধানীর মালিবাগে পর পর দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি।
ককটেল বিস্ফোরণের বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, মালিবাগে একটি দু’তলা, একটি তিন তলা দুটি ফ্লাইওভার রয়েছে। ওপরের ফ্লাইওভার থেকে কে বা কারা যেন দুটি ককটেল ফেলেছে। ককটেলগুলো আমাদের পুলিশের চেকপোস্টের দশ পনেরো হাত দূরে পড়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি আমিরুল বলেন, এতে কেউ আহত হয়নি, তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এসএইচ