শিরোনাম
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহতনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন ফরম বিতরণ শুরু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনতে কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে প্রতিটি ১০০ টাকা মূল্যে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। একজন ব্যক্তি নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ করে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

গতকাল সোমবার নগর ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ তথ্য জানান।

তিনি বলেন, ই-রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন বিধিমালা অনুযায়ী এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে শুধু আবেদন ফরম সংগ্রহ করলেই নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত শর্ত পূরণ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি মানদণ্ড অনুসরণ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কেবল যোগ্য যানবাহনকে নিবন্ধন সনদ দেওয়া হবে।

ডিএসসিসির নগর ভবন ও সব আঞ্চলিক কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। স্থানীয় সরকার বিভাগ জারিকৃত ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসরণ করে এ নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র: নিবন্ধনের আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে:

  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি
  • সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি
  • ফি জমার মূল রসিদ
  • নির্ধারিত ফরমে ফিটনেস সার্টিফিকেট

আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি বুয়েটের নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তা বৈশিষ্ট্য অনুযায়ী ই-রিকশার উপযুক্ততা পরীক্ষা এবং কারিগরি ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন ফরম সংগ্রহ বা জমা দিলেই নিবন্ধন নিশ্চিত হবে না। সব নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ যানবাহনকেই নিবন্ধন সনদ দেওয়া হবে।

আরও পড়ুন

পীরগঞ্জে পাচারের সময় সার জব্দ: কৃষকের মাঝে সরকারি দামে বিক্রি

ডিএসসিসি এলাকার ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে পুরো এলাকাকে চারটি জোনে ভাগ করে রুট নির্ধারণ ও যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে জোন ভিত্তিক এ ব্যবস্থাপনা কার্যকর করা হবে।

নতুন বিধিমালা বাস্তবায়নের মাধ্যমে সড়কে অননুমোদিত ও অনুপযুক্ত ই-রিকশার সংখ্যা কমিয়ে যানজট হ্রাস এবং নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আশা প্রকাশ করেছে ডিএসসিসি।

ভোরের আকাশ/জেআ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনব্যাটারিচালিত রিকশা

শেয়ার করুন: