শাহ আলী থানার ওসি প্রত্যাহার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- প্রশাসনিক কারণে শাহ আলী থানার অফিসার ইনচার্জ জনাব জাহাঙ্গীর আলমকে (বিপি-৭৫০৪১১২০৩১) অবিলম্বে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির সংশ্লিষ্ট সকল বিভাগ এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/ ইউএম