শিরোনাম
প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রাজধানী ঢাকার কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক।  মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর এলজিইডি ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এডিবির প্রতিনিধিদল এ সম্মতি ব্যক্ত করে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিসম্পদ ও নগর উন্নয়ন খাতের পরিচালকসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

সভায় কড়াইল বস্তির উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষন করে।

আরও পড়ুন

সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এডিবির প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, এডিবির সহায়তায় পরিচালিত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ মন্ত্রণালয় ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: