শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের তাইজ প্রদেশে হুথিদের চালানো হামলায় ৭৩ ঘণ্টায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর ১৩৩ মানবাধিকার লঙ্ঘন রেকর্ড করেছে, যার মধ্যে আবাসিক এলাকায় ২১৬ প্রজেক্টাইল নিক্ষেপ করা অন্তর্ভুক্ত রয়েছে।

সংস্থাটি শুক্রবার আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে সংঘটিত একটি হামলার জন্য হুথিদের দায়ী করেছে, যেখানে প্রায় ৩০ জন নিহত, ৪৫ জন আহত এবং ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

এদিকে বাজারের এই হামলার জন্য হুথিরা সৌদি বিমান হামলাকে দায়ী করেছে, তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর জন্য হুথিদের অভিযুক্ত করেছে। পরস্পরবিরোধী এই দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

মানবাধিকার গ্রুপটি আরও জানিয়েছে, এই সময়ে ছয় জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে, বারোটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বেশ কিছু বেসামরিক যান ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, তাইজে চলমান গোলাবর্ষণ, চলাচলের ওপর বিধিনিষেধ এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি মানবিক পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলছে। তারা বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/ইউএম
 

হুথি

শেয়ার করুন: