শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

মিরপুর-১০ ফুটপাত আবারও হকারমুক্ত করল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ এলাকার ফুটপাত পুনরায় দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি।

অভিযান চলাকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মিরপুরকে ফুটপাত ও অবৈধ দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে কোনোভাবেই ফুটপাত পুনরায় দখল করতে দেওয়া হবে না।

ডিএনসিসি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে মিরপুর-১০ এলাকার ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে তা পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। নগরবাসীর প্রশংসিত এ উদ্যোগের পরও গত কয়েক দিন ধরে একটি মহল পুনরায় মিরপুরের বিভিন্ন ফুটপাত দখল করে হকার বসানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বুধবার প্রশাসক নিজেই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পুনরায় বসা অবৈধ হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।

আরও পড়ুন

গোপালগঞ্জে হামলার শিকার ডা. অসীম কুমারকে দেখতে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

এদিকে, উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি প্রশাসক মিরপুর-১০ ফুট ওভারব্রিজের সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের াাকাশ/এনএস

শেয়ার করুন: