শিরোনাম
আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনআগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সংঘর্ষের পর শ্রমিকদের সরিয়ে দেয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সাথে পুলিশের দফায় সংঘর্ষের পর তাদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

এ সময় সাউন্ড গ্রেনেড ও বাঁশি ব্যবহার করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।

রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর পরও তারা সড়ক ছাড়ছিলেন না। পুলিশের কাছে মনে হয়েছে, আন্দোলনকারীদের সাথে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের নিয়ে সড়ক পরিষ্কার করা হয়েছে। জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তবে কোনো লাঠিচার্জ করা হয়নি। কাউকে আটকও করা হয়নি।’

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়া এবং তাদের মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সড়ক পরিষ্কারের সময় পুলিশ ওই এলাকায় মনোযোগ দিয়েছিল। কারও মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়ে থাকলে তা উদ্ধারের উদ্যোগ নেয়া হবে।’

আরও পড়ুন

রাজধানীর ছয় রুটে বাস চলাচলে নতুন নিয়ম

ডিএমপির এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।

ভোরের আকাশ/ইউএম
 

মিরপুর

শেয়ার করুন: