শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু, মূল্য ১০ হাজার

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১০ হাজার টাকায় সংগ্রহ করা যাবে এনসিপি মনোনয়ন ফরম। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষ এ ফরম দুই হাজার টাকা সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

তিনি বলেন, মনোনয়ন আবেদন ফরম বিক্রির এই প্রক্রিয়া আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। আবেদনপত্র জমা দেওয়ার পর আগামী ১৫ তারিখ মনোনয়ন আবেদনের প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, আজকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছি। প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ, অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ, এবং দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়া।

ভোরের আকাশ/এসএইচ

 

 

এনসিপিবিতরণমনোনয়ন ফরম

শেয়ার করুন: