শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনতে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনতে যুবদলের বিক্ষোভ
হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনতে যুবদলের বিক্ষোভ

স্বৈরাচার খুনি হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (২৪ মে) বিকালে বিক্ষোভ মিছিলটি আরামবাগ থেকে শুরু করে ফকিরাপুল, নয়াপল্টন হয়ে কাকরাইল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মামুন, আসিফুর রহমান বিপ্লব, মো. জিন্নাহ, জাকির হোসেন বাবু, আতাউর রহমান, সাবেক সদস‍্য ইমরান খান ইমন, গোলাম কিবরিয়া শাহীন, সাজ্জাদ হোসেন রতন, সালাহউদ্দিন শামীম, সাইফুল ইসলাম, আরমান হোসেন, এম এ কালাম, মেহেদী হাসান নয়ন সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

এতে সাবেক যুগ্ন আহবায়ক আসিফুর রহমান বিপ্লব বলেন, আমরা আন্দোলনের অগ্রভাগের সৈনিক। কিন্তু আজ আমরা পদবিহীন। আমরা পদের জন্য লালায়িত নই। আমরা শহীদ জিয়ার সৈনিক, তারুণ্যের অহংকার তারেক রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমরা খুনী হাসিনার বিচার চাই। অবিলম্বে ১৮ কোটি জনগণের প্রত্যাশা নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আর যারা এখনও বিএনপি এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তাদেরকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

মিছিলযুবদলবিক্ষোভ

শেয়ার করুন: