শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা: জামায়াত নায়েবে আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সৈয়দ তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত। জামায়াত আমির আগেই বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে তথা রমজানের আগে হতে হবে। প্রধান উপদেষ্টা একইভাবে ঘোষণা দিয়েছেন। এটা ইতিবাচক।

জামায়াত না‌য়ে‌বে আমির বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এবং অভ‌্যুত্থা‌নের ফসল রক্ষায় জাতীয় নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। আমরা মনে করি, জুলাই ঘোষণা ও সনদকে সংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।

পিআর পদ্ধ‌তিতে নির্বাচন আয়োজনের দা‌বি করে সৈয়দ তাহের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর চাই। পুরনো নির্বাচন পদ্ধতি এখনকার বাস্তবতায় কার্যকর নয়।

জামায়াত নেতা আরও বলেন, সংলাপ, ঐক্য এবং রাজনৈতিক সমঝোতা ছাড়া এ সংকট উত্তরণ সম্ভব নয়। আমরা আশাবাদী, অন্তর্বর্তী সরকার এই সুযোগ কাজে লাগাবে এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।

জুলাই ঘোষণার সমালোচনা করে জামায়াত বলেছে, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেন, এটা ভালো হতো। এতে আলেম-ওলামাদের আন্দোলন ও অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি। ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার কথাও এখানে উঠে আসেনি, যা ইসলামী ঘরানার রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

ঘোষণাপত্রের বাস্তবায়ন কৌশল অস্পষ্ট অভি‌যোগ ক‌রে তাহের বলে‌ন, ঘোষণাপত্রে উপনিবেশবিরোধী লড়াইয়ের কথা বলা হলেও ১৯৪৭ সালের ভাষা ও অধিকারভিত্তিক আজাদী অনুল্লেখিত রয়ে গেছে। জামায়াত মনে করে, এই ঘোষণাপত্র মূলত একটি নির্দিষ্ট শ্রেণির চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েছে, যা জাতীয় ঐক্যের পরিবর্তে বিভাজন সৃষ্টি করতে পারে।

ভোরের আকাশ/এসএইচ

জুলাই সনদজামায়াতে ইসলামীনির্বাচন

শেয়ার করুন: