শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জরুরি অবস্থা নিয়ে সংসদে বিস্তারিত বিতর্ক হওয়া উচিত: সালাহউদ্দিন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

সংবিধানের ১৪১ অনুচ্ছেদ সংশোধন করে জরুরি অবস্থার বিধান পরিবর্তনে একমত সব দল বলে জানিয়েছিন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, রাজনৈতিক সুবিধার জন্য জরুরি অবস্থা যেন ব্যবহার করা না হয়, সে বিষয়ে একমত হয়েছে সবাই।

সোমবার (৭ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের ১০ম দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সবাই একমত হয়েছি যে জরুরি অবস্থা যেন রাজনৈতিকভাবে অপব্যবহার না হয়, কারণ অতীতে এর অপব্যবহার হয়েছে। কিন্তু আমাদের মত হলো-এটা নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত ডিবেট হওয়া উচিত। কারণ এর সঙ্গে জড়িত কিছু বিস্তারিত আইন প্রণয়নের বিষয় রয়েছে। সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের ভিত্তিতে নতুন আইন প্রণয়ন করতে হতে পারে। সেগুলো সেখানেই বিবেচনা করা উচিত।

কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, বর্তমান সংবিধানে জরুরি অবস্থা জারির যে বিধান রয়েছে, তা ভয়াবহভাবে নাগরিক অধিকারকে সংকুচিত করে এবং আদালতের ক্ষমতাও একরকম স্থবির করে দেয়। এ কারণে সংবিধানের ১৪১ (ক), (খ), (গ) অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দিয়েছে কমিশন।

প্রস্তাবনায় আরো বলা হয়েছে, জরুরি অবস্থার মেয়াদ ৬০ দিনের বেশি করা যাবে না। সেই সময়ও সংবিধান-নিশ্চিত নাগরিক অধিকার স্থগিত করা যাবে না এবং কোনো অবস্থাতেই নাগরিকদের আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার খর্ব করা যাবে না।

ভোরের আকাশ/এসএইচ

ঐকমত্য কমিশনসালাহউদ্দিন আহমেদসংস্কার কমিশনবিএনপি

শেয়ার করুন: