শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল কমিটিতে ৩ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল কমিটিতে ৩ নেতার পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল কমিটিতে ৩ নেতার পদত্যাগ

বরিশাল মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৪ জুন) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তারা।

পদত্যাগকারীরা হলেন—মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া এবং সংগঠক অনন্যা ইসলাম এশা।

বিজ্ঞপ্তিতে তারা জানান, সংগঠনটি যে আকাঙ্ক্ষা নিয়ে পথচলা শুরু করেছিল, তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কেন্দ্রীয় নেতারা নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’তে (এনসিপি) যোগ দিয়ে সাংগঠনিক শূন্যতা সৃষ্টি করেছেন। এছাড়া তারা ‘লেজুড়বৃত্তিক রাজনীতিতে’ জড়িয়ে আন্দোলনের মূল চেতনা ও জুলাইয়ের ছাত্র-জনতার ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছেন বলেও দাবি করেন।

পদত্যাগপত্রে আরও উল্লেখ করা হয়, সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের কিছু নেতা দুর্নীতি, মামলা ও দখলবাণিজ্যে জড়িয়ে পড়েছেন। এসব কর্মকাণ্ডে জড়িত থাকায় তারা আন্দোলনের কর্মী হিসেবে বিব্রতবোধ করছেন।

এ বিষয়ে মহানগর কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, “তাদের অভিযোগ ভিত্তিহীন। তারা সংগঠনের নিয়মিত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।”

এর আগে গত ১ জুন একই অভিযোগ তুলে জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল সংগঠন ত্যাগ করেন।


ভোরের আকাশ//হ.র

এনসিপিরাজনীতি

শেয়ার করুন: