শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

যমুনার পথে পঞ্চগড় থেকে রওনা দিলেন এনসিপি নেতা সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ মে ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
যমুনার পথে পঞ্চগড় থেকে রওনা দিলেন এনসিপি নেতা সারজিস
যমুনার পথে পঞ্চগড় থেকে রওনা দিলেন এনসিপি নেতা সারজিস

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা যখন রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন, ঠিক তখনই নিজ জেলা পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এ তথ্য জানান সারজিস।

সেখানে তিনি লেখেন, “পঞ্চগড়ে ছিলাম। যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিপ্লবের সহযোদ্ধারা, পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন। জুলাই চলছে, চলবে।”

এর আগে রাত ১০টার দিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে যমুনার সামনে অবস্থান নেন। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যোগ দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আওয়ামী লীগকে ‘রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে এনসিপি ও তাদের মিত্র জোট ‘জুলাই ঐক্য’। যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান ত্যাগ করবেন না।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: