শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন রাজনৈতিক জোট ঘোষণা এনসিপির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৪:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী তিনটি দল নিয়ে ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মিলে ৩ দলীয় জোটের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে জোটে দলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান আয়োজকরা। 

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। 

জোটে গণঅধিকার পরিষদ আসার কথা থাকলেও তাদের কোনো প্রতিনিধি দেখা যায়নি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট মনোনীত প্রার্থীরা যেকোনো একটি প্রতীকে নির্বাচন করবেন। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন প্রমুখ।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আমরা সেই যাত্রা শুরু করছি।

ভোরের আকাশ/তা.কা

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)এনসিপিনাহিদ ইসলাম

শেয়ার করুন: