শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

সিঙ্গাপুরের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের যোগদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেছে জামায়াত নেতারা।রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার হোটেল ‘শেরাটন ঢাকা’র গ্র্যান্ড বলরুমে সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকাস্থ সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি’র আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগদান করেন।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর উদ্দেশে সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি’র কাছে হস্তান্তর করেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এসময় সিঙ্গাপুর সরকারের দীর্ঘ স্থায়িত্ব এবং সিঙ্গাপুর সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ভোরের আকাশ/তা.কা

রাজনীতিবিদসিঙ্গাপুরজামায়াত

শেয়ার করুন: