শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক এবং দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র ও অশুভ ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথভাবে আয়োজিত দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডই দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে। বিদেশে অবস্থান করেও দলটির নেতারা বাংলাদেশে নাশকতা, বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা আবারও নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে।

রিজভী বলেন, যারা দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে উসকানি দিতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না, দেশের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্য দিয়েই দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের যৌক্তিকতা স্পষ্ট হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ পাঠাচ্ছেন। কিছু সন্ত্রাসী ও কিশোরকে টাকা দিয়ে গাড়িতে আগুন দেওয়া, বাড়িঘরে পেট্রল ছিটিয়ে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে বোমাবাজি করানো হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপির তিনজন নেতা-কর্মী নিহত হয়েছেন। সীমান্তের ওপারে অবস্থান করে যারা এসব কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন, এসব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনা কে নিতে হবে।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ভারত প্রায়ই দাবি করে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করে না। কিন্তু পেট্রাপোলে আওয়ামী লীগের চার নেতার সঙ্গে ইমিগ্রেশন কর্মকর্তার দুই ঘণ্টা বৈঠকের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি একটি অশুভ ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৭০ কারখানা ছুটি

আওয়ামী লীগের পুনরুত্থানের চেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। অনেক রক্তের বিনিময়ে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, তা কেউ স্তব্ধ করতে পারবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলি সপু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন প্রমুখ।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: