শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

১৪ বছর পর নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে সালাহউদ্দিন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৩:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৪ বছর পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (২৯৪) চকরিয়া-পেকুয়া আসনে গণসংযোগে ফিরছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

জানা যায়, নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে অংশগ্রহণের জন্য আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। পথিমধ্যে তিনি নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার খুটাখালী, মালুমঘাট ও ডুলাহাজারা ইউনিয়নে গণসংযোগে অংশগ্রহণ করবেন। এছাড়া বিকাল ৩ টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এনামুল হক জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল (২ ডিসেম্বর) থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চকরিয়া-পেকুয়ার প্রতিটি অলিগলি ও গ্রাম-গঞ্জে সরাসরি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবেন সালাহউদ্দিন আহমেদ। তিনি কেন্দ্রীয়ভাবে দলের সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে মাঝে মাঝে নিজ গ্রামে আসলেও, নির্বাচনকে কেন্দ্র করে নিজ দলীয় মনোনয়ন পাওয়ার পর এটিই তাঁর নির্বাচন কেন্দ্রীক সফর।

এ বিষয়ে সালাহউদ্দিন আহমেদ এর প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম ব্রেকিং নিউজকে জানিয়েছেন, এটি কেবল নির্বাচন কেন্দ্রীক সফর। এই সফরকালে তিনি প্রায় এক সপ্তাহ নিজের বাড়িতে অবস্থান করবেন। এরপর পর্যায়ক্রমে চকরিয়া-পেকুয়ার প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার খোঁজ নেবেন।

এদিকে সালাহউদ্দিন আহমেদের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এনামুল হক ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় গণসংযোগের এলাকা নির্ধারণ ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করে গণসংযোগ কর্মসূচি সফল করার প্রস্তুতি সম্পন্ন করেছেন।

ইকবাল হোসাইন বলেন, প্রায় ১৪ বছর পর নিজের গ্রামে ফিরে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করছেন সালাহউদ্দিন আহমেদ। এটি আমাদের নেতা-কর্মীদের জন্য বড় প্রেরণা। আমরা চাই প্রতিটি ওয়ার্ডে তাঁর গণসংযোগ সফল হোক।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এই সফর স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। তাঁর আগমনের খবরে ইতিমধ্যেই পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা উভয়ই এই সফরের অপেক্ষায় রয়েছেন।

ভোরের আকাশ/তা.কা

 

কক্সবাজারসালাহউদ্দিন আহমেদ

শেয়ার করুন: