শিরোনাম
খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ১৫ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, একটি অশুভ শক্তি শ্রমিক আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করলেও সরকার দায়িত্বশীল ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে উসকানিদাতাদের না খুঁজে পুলিশ শ্রমিকদের বাড়িতে বাড়িতে গিয়ে হয়রানি করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে চলমান শ্রমিক আন্দোলন ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত জরুরি সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সাংবাদিক সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনরত শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ করছে। প্রকৃত উসকানিদাতাদের চিহ্নিত না করে সাধারণ শ্রমিকদের বাসাবাড়িতে অভিযান ও হয়রানি চালানো হচ্ছে।

আরও পড়ুন

নাহিদ ইসলামকে আইনি নোটিশ

শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন প্রসঙ্গে তিনি বলেন, মজুরি বোর্ড গঠনেও সরকার চরম দলীয়করণ করেছে। এই বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জন্য কতোটা ইনসাফপূর্ণ মজুরি নির্ধারণ সম্ভব হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

সাংবাদিক সম্মেলন থেকে গাজীপুরে আন্দোলন চলাকালে শ্রমিক নিহতের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি নির্ধারণসহ মোট ১৫টি দাবি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।

ভোরের আকাশ/ইউএম
 

জামায়াত

শেয়ার করুন: