শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউরোপের তিন দেশে কমিটি দিল এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

এবার ফ্রান্স, জার্মান ও ফিনল্যান্ডে কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৬ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর সই করা বিজ্ঞপ্তিতে তিন দেশের কমিটির বিষয়ে জানানো হয়।

জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি কমিটি ঘোষণা করা হয়। এতে সাখাওয়াত হোসাইন তুরাগকে আহ্বায়ক ও তামান্না ইয়াসমিনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।

এদিকে ফান্সে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা। যেখানে প্রবাসী চৌধুরী মোহাম্মদ ইফতেশাকে আহ্বায়ক ও মু. শাহপরান আহম্মেদ শাকিলকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়াও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের নিয়েও একটি কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আহাদ শিকদারকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আন্দোলনের আরেক নেতা আখতার হোসেনকে সদস্য সচিব করে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল।

ভোরের আকাশ/এসএইচ

ফিনল্যান্ডকমিটি অনুমোদনএনসিপিফ্রান্সজার্মানি

শেয়ার করুন: