দেশের মানুষ ভালো নেই : জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, কেবল শুধু খাওয়া-পরা নয়, ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও মানুষ ভালো নেই বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরীনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরের জাতীয় কাউন্সিলে ডা. শফিকুর রহমান বলেন, ‘গুটি কয়েকজনের ভুলের কারণে পুরো আলেম সমাজকে দোষারোপ করা হয়। তাই আলেমদের আরও সচেতন হতে হবে। সম্মান দিয়ে কথা বলে, উষ্ণ ভালবাসা দিয়ে জাতিকে ফিরিয়ে আনতে হবে।’
সম্মেলনে মুফাসসিরদের ওয়াজ মাহফিলে হাসির খোরাক না জুগিয়ে কোরআন- হাদিসের গঠনমূলক আলোচনার নির্দেশনা দেয়া হয়।
জামায়াত আমির বলেন, সংসদে কোরআন-সুন্নাহবিরোধী একটি আইন পাশ হয়েছে, এই আইন সংশোধনের বিষয়ে সবাইকে কথা বলতে হবে। সংশোধনের নিয়তে সমালোচনা করতে হবে।
ভোরের আকাশ/ইউএম