শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ
ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন যে ভারত সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে এবং দেশটির নীরব ভূমিকা বাংলাদেশের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সীমান্তপারের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও প্রশিক্ষণের বিষয়ে ভারতের নিশ্চুপ অবস্থানের সমালোচনা করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘খুনি শেখ হাসিনার রায় ঘোষণার এক বছর, বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিচার কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে বিএনপির দ্বিচারিতা রয়েছে। যারা দেশের বাইরে পালিয়ে আছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আর যারা দেশে রয়েছে, তাদের শুধু কারাদণ্ড দেওয়া হচ্ছে।

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ন্যায্য আন্দোলন উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, কিন্তু এই আন্দোলনে আওয়ামী লীগ আলু পোড়া খেতে এসেছে। তাই শ্রমিকদের সচেতন হতে হবে, আপনাদের ন্যায্য আন্দোলনে যাতে আওয়ামী লীগ প্রবেশ করতে না পারে।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। এখন ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন ফর্মুলায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। যাদের আশ্রয় দিয়েছে, তাদের মাধ্যমে, না কি বাংলাদেশ সরকারের মাধ্যমে?

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, সারা দেশ থেকে লোক ভাড়া করে নিয়ে কোনো একটি জেলায় (গোপালগঞ্জ) নাশকতা করার অধিকার কারও নেই। তাদের যেকোনো নাশকতার চেষ্টা আপনারা তুড়ি মেরে উড়িয়ে দিন।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার রায় হয়েছে, এটি আনন্দের বিষয়। তবে রায় কার্যকর করতে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে, সরকারের হানিমুন পিরিয়ড শেষ। এখন সরকারের ভালো কিছু করে দেখানোর সময়।

আরও পড়ুন

বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী

দলটির আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সারা দেশে এখন আওয়ামী লীগের লক্ষ্যবস্তু এনসিপি। কারণ, আওয়ামী লীগ জানে, এনসিপি থাকলে বাংলাদেশের কোথাও তাদের জায়গা হবে না।

তিনি বলেন, হবিগঞ্জের একজন চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে লন্ডনে এনসিপি নেতা নাহিদ ইসলামকে হেনস্তা ও হামলা করা হয়েছে। বিএনপি সরকার কি পারে না, এসব সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে? কিন্তু তারা তা করবে না।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: