শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল নেমেছে। শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন।

এর আগে আজ সকালে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে বাস ও মাইক্রোবাসে করে নেতাকর্মীরা জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে সড়কে এসেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে বাস ও মাইক্রোবাস নিয়ে নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যান এলাকায় সমবেত হচ্ছেন।

পটুয়াখালী থেকে আসা শাফিউর রহমান সাফি জানান, অফিস ও দূরত্বের কারণে দাফনের দিন আসতে না পারলেও প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ও তাঁর কবর জিয়ারত করতে আজ ভোরেই ঢাকায় পৌঁছেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুরো এলাকায় পুলিশ ও বিজিবির ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। তাঁর রুহের মাগফেরাত কামনায় আজ জুমার নামাজের পর সারা দেশের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে চিরনিদ্রায় শায়িত হওয়া এই নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজও মানুষের ভিড় অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

কবর জিয়ারতনেতাকর্মীদের ঢলখালেদা জিয়া

শেয়ার করুন: