শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: আমিনুল হক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র চলছে। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, কেউ আবার বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টয় লিপ্ত রয়েছে। বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। দেশের সকল জনগন এখন নির্বাচনমূখী। তাই তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া কিছুই মেনে নেবে না।

সোমবার (২৫ আগস্ট) বিকালে রাজধানীর পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনগণের ঐক্য নিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। সেই নির্বাচনের মধ্য দিয়েই আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। এ নির্বাচনকে বানচাল করার মতো শক্তি কারও নেই।

তিনি বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় আসবে। আর গণতন্ত্রের মূল সৌন্দর্য হলো মতের ভিন্নতা। তাই সমালোচনা ও ভিন্নমতকে ধারণ করার মানসিকতা থাকতে হবে।

নতুন দল ও পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, কিছু ইসলামিক রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তুলেছে। এর উদ্দেশ্য হলো অল্প ভোট পেয়েও সংসদে আসন নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের মানুষ এখনও এই প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল নয়।

জাতীয় ফুটবল দলের সাবেক এই আমিনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা কোনোভাবেই এই পদ্ধতি মেনে নেব না। দেশের মানুষকেও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, নতুন কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব ও উপদেষ্টার বিরুদ্ধে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ সময় তিনি বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

ষড়যন্ত্র-প্রভাব বিস্তারের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে আমিনুল হক অভিযোগ করে বলেন, নতুন দলগুলো ক্ষমতার মোহে বিদেশি সহযোগিতা নিয়ে দেশের ভেতরে ষড়যন্ত্র ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ কখনোই এ ষড়যন্ত্র মেনে নেবে না।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, সাধারণ মানুষের ওপর কোনও ধরনের প্রভাব বিস্তার কিংবা অন্যায়-অবিচার করা যাবে না। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনগণের দলের প্রতিশ্রুতি জানিয়ে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক স্পষ্টভাবে বলেন, বিএনপি জনগণের দল। তাই সাধারণ মানুষের সমস্যা সমাধানকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। যারা জনগণের সমস্যা নিজেদের সমস্যা মনে করে কাজ করবে, তাদেরই আমাদের প্রয়োজন। আর যারা করবে না, তাদের আমাদের দলে কোনও প্রয়োজন নেই।

ভোরের আকাশ/এসএইচ

আমিনুল হকনির্বাচনবিএনপি

শেয়ার করুন: