শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

পরিবারের জিম্মায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। গতকাল বুধবার রাতে তাকে পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রংপুর মহানগর সেক্রেটারি কে এম আনারুল হক কাজল।

কে এম আনারুল হক কাজল বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল হোসেন প্রধানকে হেনস্তা করার জন‍্য সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়। পরবর্তী তিনি প্রশাসনের জিজ্ঞাসাবাদে অসুস্থ পড়লে তাকে রংপুর মেডিকেল ভর্তি করা হয়। সৈয়দপুর প্রশাসন বেলাল হোসেন প্রধানকে পরিবারের জিম্মায় দিয়েছেন।

‎তিনি বলেন, সারা দেশে জামায়াতের যে গণযোয়ার সৃষ্টি হয়েছে তাৎক্ষণিক পরিকল্পিভাবে একটি গ্রুপ মিথ‍্যা অপবাদ ও প্রচারণা সৃষ্টি করে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করছে। এ ছাড়া তার নিরাপত্তার জন‍্য সার্বক্ষণিক মেডিকেল পুলিশ রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। যেহেতু প্রশাসন নিয়ে এসেছিলেন তারা তার নিরাপত্তার জন‍্য যেন কোনো তৃতীয় পক্ষ যাতে তার ক্ষতি করতে না পারে সেজন্য প্রশাসন রয়েছে। উনি একজন সন্মানিত জেলা আমির এ কারণে তৃতীয় কোন ব‍্যক্তি যাতে ওনার ক্ষতি করতে না পারে এজন্য পুলিশ জানিয়েছে তারা নিরাপত্তার জন‍্য আছেন।

শরীরের অবস্থা সম্পর্কে জানতে চাইলে মহানগর সেক্রেটারি কে এম আনারুল হক কাজল বলেন, তিনি ঘুমের মধ্যে আছেন আমরা তার সঙ্গে কোনো কথা বলতে পারছি না। পরীক্ষা-নিরীক্ষা চলছে আগামীকাল রিপোর্ট আসবে। পরবর্তী করণীয় কী হবে সেটা চিকিৎসকরা জানাবেন। চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করে পুলিশ। আটক হওয়ার কিছু সময় পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।পরে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ-১)–এ তিনি চিকিৎসাধীন ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

ঠাকুরগাঁও

শেয়ার করুন: