শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হবে: খন্দকার মোশাররফ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১ জুন ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হবে: খন্দকার মোশাররফ
ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হবে: খন্দকার মোশাররফ

আগামী জুনে নির্বাচন হলে দেরি হয়ে যাবে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিই দেশের একমাত্র জনপ্রিয় দল। সরকারে থাকা অনেকেই স্বীকার করেন, ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হবে।

রোববার (১ জুন) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ডিসেম্বর থেকে বিলম্ব হলে সরকার এমন ষড়যন্ত্রের মুখে পড়বেন যে, কখন নির্বাচন হয় তা অনিশ্চিত হয়ে যাবে।

অন্তর্বর্তী সরকারকে এক সময় বিদায় নিতে হবে উল্লেখ করে ড. মোশাররফ বলেন, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। আমরা মনে করি, ডিসেম্বরে নির্বাচন হলে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে। এর থেকে সম্মানের আর কিছু হতে পারে না। এ থেকে বিলম্ব হলে এমন ষড়যন্ত্রের মুখে পড়বেন যে কখন নির্বাচন হয়, তা অনিশ্চিত হয়ে যাবে।

জুনে নির্বাচন হলে দেরি হবে এমন দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এতে পলাতক স্বৈরাচারের ষড়যন্ত্র বাড়বে, যার কিছু নমুনা দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি-মার্চ রোজা ও ঈদে চলে আসবে। এপ্রিল-মে মাসে পাবলিক পরীক্ষা এবং জুনে বর্ষাকাল। তাই ডিসেম্বরেই সম্ভব। সরকার যেদিন মনে করুক, তারিখ ঘোষণা করুক।

সংস্কার নিয়ে আলোচনার জন্য সোমবার প্রধান উপদেষ্টা আবার ডেকেছেন উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ন্যূনতম ঐকমত্য হলে নির্বাচনের দিকে যাওয়া উচিত।

নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যে বিএনপি হতাশ- এমন দাবি করে তিনি বলেন, একমাত্র বিএনপিই নাকি নির্বাচন চায়। কে নির্বাচন চায় না? সবাই চায়। আমরা যুক্তি দেখিয়েছি, অন্য যুক্তি তাহলে বলুক। বিএনপির সঙ্গে প্রতিযোগিতা থাকতে পারে, তবে প্রতিহিংসার পথে না যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে। তবে বিএনপির কাছ থেকে শেখার আছে, প্রতিহিংসাপরায়ণ আচরণ করে কোনো লাভ হবে না। এমনকি বিএনপিকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ডা. জাহিদ আরও বলেন, বিচার প্রলম্বিত হচ্ছে। সংস্কারে জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে পারছে না। ডিসেম্বরে নির্বাচনের ব্যত্যয় ঘটলে জাতি আশাহত হবে। পরবর্তী পরিস্থিতির দায় সরকারকে বহন করতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

প্রধান উপদেষ্টানির্বাচনবিএনপি

শেয়ার করুন: