শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: আমীর খসরু

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ যার জন্য অপেক্ষা করছেন, তা হলো নির্বাচন। একটি গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার উপায় হলো নির্বাচন। আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন হতে পারে। এর জন্য ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন, তার আগেই হতে পারে। গতকাল শনিবার ঢাকার নিকুঞ্জে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ ডিসকোর্স : ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, কোথায় সংকট, আমরা দেশে কোনো সংকট দেখছি না। এগুলো কোনো আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হল, বাংলাদেশে আমরা যত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাব।

বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার- সংসদ গঠন হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে; যার জন্য গত ১৬ বছর বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে; সুতরাং, এটাই হচ্ছে মুখ্য বিষয় আলোচনার বিষয়।

ভোরের আকাশ/এসএইচ

ডিসেম্বরআমীর খসরু মাহমুদ চৌধুরীনির্বাচনবিএনপি

শেয়ার করুন: