শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ফিলিস্তিনে পরিকল্পিতভাবে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: গোলাম পরওয়ার

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের গাজা সিটি দখলের ন্যক্কারজনক পরিকল্পনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দখলদার ইসরায়েল ব্যাপক পরিকল্পনা নিয়ে গাজা দখলের দিকে এগোচ্ছে। ইতোমধ্যেই গাজা সিটির আল আহলি হাসপাতালে নির্বিচারে বোমা হামলা চালিয়ে ইসরায়েলি সেনারা ৭ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৫৫ হাজার ২৭৫ জন গুরুতর আহত হয়েছেন।

তিনি বলেন, দখলদার ইসরায়েলিরা গাজার ঘরবাড়ি, মসজিদ, মাদরাসা, গির্জা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। গাজার সবকিছু আজ কেবল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময়ের সমৃদ্ধ এই নগর আজ মানব ইতিহাসের নির্মমতম ধ্বংসযজ্ঞের সাক্ষী। মূলত ইসরায়েল ফিলিস্তিনে পরিকল্পিতভাবে জাতিগত নিধন চালাচ্ছে, যা সভ্য ইতিহাসে নজিরবিহীন এক কলঙ্কজনক অধ্যায়।

তিনি আরও বলেন, ইসরায়েল সম্প্রতি প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে গাজা থেকে জোরপূর্বক প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনা করেছে। গাজা দখলের এ নীলনকশা ইসরায়েলি আগ্রাসনের নগ্ন বহিঃপ্রকাশ- যা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়নীতির সম্পূর্ণ পরিপন্থি। ইসরায়েলের এ হিংস্র দখলদারিত্ব শুধু ফিলিস্তিনের জন্য নয়, বরং গোটা বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবতার জন্য গুরুতর হুমকি।

জামায়াতের এই নেতা বলেন, গাজা সিটি দখল ও ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার এই ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে দখলদার ইসরায়েলকে বাধ্য করার জন্য আমি জাতিসংঘ, শান্তিকামী রাষ্ট্র এবং সব আন্তর্জাতিক সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ভোরের আকাশ/এসএইচ

মিয়া গোলাম পরওয়ারজামায়াতে ইসলামী

শেয়ার করুন: