শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

এগিয়ে ধানের শীষের হাবিব, তৃতীয় অবস্থানে তাসনিম জারা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-৯ সংসদীয় আসনের প্রাথমিক ফলাফলে দুটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব বড় ব্যবধানে এগিয়ে আছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন শাপলা কপি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীকের মাধ্যমে বর্তমানে তৃতীয় অবস্থান দখল করছেন।

আসনটির ১১৬ নম্বর কেন্দ্র মহানগর আইডিয়াল স্কুলে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে আধিপত্য বিস্তার করেছেন।  কেন্দ্রটিতে পড়া মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে হাবিবুর রশীদ হাবিব পেয়েছেন ৫৯৬ ভোট।  তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাবেদ মিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ২৬১ ভোট এবং তাসনিম জারা পেয়েছেন ১৩৬ ভোট।

একইভাবে খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও ধানের শীষের জয়জয়কার দেখা গেছে।  সেখানে ৪৫৫ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন হাবিব, যেখানে শাপলা প্রতীক ১৯২ এবং ফুটবল প্রতীক ১৫৯ ভোট অর্জন করেছে।  এই কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ধানের শীষের ব্যবধান ২৬৩ ভোট।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন।  এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন।  এছাড়া ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।  আসনটিতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত ধানের শীষের প্রার্থীর শক্ত অবস্থানের সামনে তাকে লড়াই করতে হচ্ছে।

ভোরের আকাশ/এনএস

এনসিপিবিএনপি

শেয়ার করুন: