শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মাহমুদা আলম মিতু অভিযোগ করেছেন যে, তিনি সংসদে অবস্থানকালেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছেন। তার অভিযোগ, গত আট থেকে নয় দিন ধরে একটি গোষ্ঠী তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) জিডি করার পর বেলা পৌনে ৩টার দিকে সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরেন মাহমুদা মিতু।

তিনি বলেন, ককটেল হামলা ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা শুরুর পর থেকেই হুমকির মাত্রা বেড়েছে। প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। কিন্তু এখন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন সন্ধ্যায় বিরতির সময় টানা দুই দিন সংসদে বসে তাকে একই ধরনের হুমকি দেওয়া হয়েছে।

মাহমুদা মিতু বলেন, ‘একজন-দুজন নয়, একটি গোষ্ঠী খুবই বিকৃতভাবে আমাকে মেরে ফেলার এবং ধর্ষণের হুমকি দিচ্ছে। আমি মনে করি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্টরা এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন।’

নিজের নিরাপত্তার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, জুলাই আন্দোলনে যারা মাঠে ছিলেন, তারা নিজেদের জীবন নিয়ে খুব বেশি চিন্তা করেন না। তবে তাদের পরিবার ও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।

হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতার বিষয়টিও সামনে আনেন মাহমুদা মিতু। তিনি দাবি করেন, ভারত থেকে তার কাছে ফোনকল এসেছে। এ-সংক্রান্ত স্ক্রিনশট ও তথ্য তার কাছে রয়েছে বলেও জানান তিনি।

মাহমুদা মিতু বলেন, ‘প্রতিবেশী দেশ থেকে, ভারতের উসকানিতে, দিল্লির উসকানিতে প্রতিদিন আমাদের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।’ এসব ঘটনার জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকে দায়ী করেন।

তার দাবি, ভারত থেকে আসা ফোনকলগুলোর বিষয়ে সরকার যেন ভারতীয় হাইকমিশনারকে তলব করে এবং বিষয়টি জানতে চায়। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগেরও জবাব চাওয়া উচিত বলে মনে করেন তিনি।

মাহমুদা মিতু বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু করা প্রয়োজন। তার অভিযোগ, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সাংগঠনিক তৎপরতা চালানোর সাহস দেখাচ্ছেন।

নিজের জন্মস্থান ঝালকাঠির একটি উপজেলার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে স্বেচ্ছাসেবক লীগের দুটি নেতৃত্বের কমিটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের তৎপরতা দেখা যায়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচিত সরকার আসলে আইনশৃঙ্খলা ঠিক হয়ে যাবে—এমন কথা বলা হয়েছিল। অথচ এখন নির্বাচিত সরকারের সময়ই তারা এ ধরনের ঔদ্ধত্য দেখাচ্ছে। এটি দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।’

সংসদ সদস্য হয়েও নিরাপত্তার জন্য থানায় জিডি করতে হওয়াকে লজ্জাজনক পরিস্থিতি বলে মন্তব্য করেন মাহমুদা মিতু। তিনি বলেন, সংসদে বসে যদি তিনি প্রাণনাশের হুমকি পান, তাহলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ নারীরা আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন

বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

হুমকির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেত্রী। ভারত থেকে আসা ফোনকলের বিষয়ে সরকার কূটনৈতিকভাবে কী পদক্ষেপ নিচ্ছে, ভারতীয় হাইকমিশনারকে তলব করা হবে কিনা এবং তার কাছে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হবে—এসব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জবাব চান তিনি।

মাহমুদা মিতু বলেন, বর্তমান সরকারের আমলে এ ধরনের হুমকি ও তৎপরতা চলতে থাকাটা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বিব্রতকর। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: