শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

এমপি এস এম জিলানী

গোপালগঞ্জে পুলিশরা ভেঙে পড়েছেন, এখন সরকারি স্থাপনাগুলো রক্ষার চেষ্টা চলছে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এমন পরিস্থিতি নিয়ে গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী জাতীয় এক গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘পুলিশরা ওখানে ভেঙে পড়েছে। এখন পুলিশ সরকারি স্থাপনাগুলোকে রক্ষা করার চেষ্টা করছে।’

রোববার (১৫ নভেম্বর) এমপি এস এম জিলানী বলেন, ‘আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে এমনকি লাইভেও এ কথা তারা বলছে। রাষ্ট্রের উচ্চ পর্যায়ের আমরা জানিয়েছে তারা বলছে ব্যবস্থা নেবে। এখন আমি তো আইন হাতে তুলে নিতে পারি না। আমরা কর্মীদের বললে তো তারাও সস্ত্র অবস্থায় যাবে তখন তো মানুষ মারা যাবে।’

তিনি বলেন, ‘সেচ্ছাসেবক দলের জসিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যত ক্যাডার অস্ত্রধারী সন্ত্রাসী ছিলো সব এখন টুঙ্গিপাড়াতে অবস্থান করতেছে।’

আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে অসংগতি

তিনি আরও বলেন, ‘আমরা তো একটা গণতান্ত্রিক দল, আমরা তো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে মানুষ হত্যা করতে পারি না এবং গণতান্ত্রিক সরকার সেও তো পুলিশ দিয়ে গুলি চালিয়ে মানুষ হত্যা করতে পারে না।’

গোপালগঞ্জ-৩ আসনের এমপি বলেন, ‘জাতি দেখছে যে আওয়ামী লীগ কত নৃশংস, আগেও করছে এখনও করছে। এখন টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে। শুধু যে দলীয় কার্যালয়ে তা নয়, বাজারে অনেক নিরীহ দোকনদারের দোকানেও আগুন দেওয়া হয়েছে।’

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: