ড. ইউনূস-তারেক বৈঠক: লন্ডনে গেছেন আমীর খসরু

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাদের এই বৈঠককে সামনে রেখে লন্ডন গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে এ খবর জানা গেছে।
আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনে স্থানীয় সময় সকালে বৈঠকে বসতে যাচ্ছেন দেশটিতে সফররত ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান।
তবে বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন না। ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে ‘ওয়ান-টু-ওয়ান’ বৈঠক হবে বলে জানা গেছে।
এর আগে চার দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ভোরের আকাশ/এসএইচ