নিয়মিত আঁটসাঁট জিন্স পরলে নিতম্বে ব্যথার ঝুঁকি বাড়ে: বিশেষজ্ঞরা সতর্ক

নিয়মিত আঁটসাঁট জিন্স বা ট্রাউজার পরা এবং দীর্ঘসময় একটানা বসে কাজ করা পিঠ, কোমর ও নিতম্বের ব্যথার কারণ হতে পারে। ভারতের অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. প্রবীরকুমার দত্ত জানিয়েছেন, নিতম্বের প্রধান পেশি ‘গ্লুটিয়াস ম্যাক্সিমাস’ দুর্বল হলে ব্যথা শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে এটি অ্যাভাস্কুলার নেক্রোসিস নামে পরিচিত, অর্থাৎ পেশিতে রক্ত সঞ্চালনের ব্যাঘাত।
ডা. দত্ত আরও জানিয়েছেন, গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নিচে থাকা দুটি পেশি গ্লুটিয়াস মিডিয়াস ও গ্লুটিয়াস মিনিমাস সঠিকভাবে কাজ না করলে নিতম্বে যন্ত্রণা বাড়ে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকিও থাকে। দীর্ঘক্ষণ বসা, অতিরিক্ত আঁটসাঁট জিন্স পরা এবং স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করলে এই সমস্যা আরও তীব্র হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ:
- ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
- গরম বা ঠান্ডা সেঁক দিয়ে সাময়িক আরাম পাওয়া যায়।
- নিয়মিত স্ট্রেচিং এবং উপযুক্ত ব্যায়াম পেশির টান কমায়।
- বসার সময় সঠিক ভঙ্গি বজায় রাখা জরুরি।
- হাড়ে চিড় ধরলে আর্টিকুলার কার্টিলেজ রিপ্লেসমেন্ট বা জয়েন্ট রিপ্লেসমেন্ট করানো যেতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বেশি আঁটসাঁট জিন্স পরা বা দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস থাকলে শরীরের সংকেত বুঝে সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি, যাতে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এবং সুস্থ জীবন বজায় থাকে।
ভোরের আকাশ//হ.র