এই ৫টি অভ্যাস আপনার জীবনের অগ্রগতি আটকে দিতে পারে

জীবনে হঠাৎ কোনো বড় পরিবর্তনের প্রত্যাশা করা অনেকেরই স্বাভাবিক চিন্তা। কিন্তু বাস্তবে বড় ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রয়োজন ছোট ছোট অভ্যাসের পরিবর্তন। অনেকে নীরবে এমন অভ্যাসে আটকে থাকেন, যা জীবনের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। চলুন দেখে নিই এমন পাঁচটি অভ্যাস:
১. সত্যিই ‘না’ বলতে না পারা
কর্মক্ষেত্র, বন্ধু বা পরিবারের সঙ্গে সময় বা শক্তি না থাকলেও দ্বন্দ্ব এড়াতে আমরা হ্যাঁ বলে দেই। কিন্তু এতে নিজের অগ্রাধিকার থেকে দূরে সরে যাই। ‘না’ বলা অভদ্রতা নয়, বরং এটি নিজের এবং অন্যদের প্রতি সৎ থাকার পরিচায়ক।
২. ভুল না করেও ক্ষমা চাওয়া
যদি কেউ সীমা অতিক্রম করে বা হতাশ করে, শুধুমাত্র শান্তির জন্য ক্ষমা চাওয়ার অভ্যাস আপনাকে পিছিয়ে দিতে পারে। নিজের সম্মান বজায় রাখা অপরের সম্মানের মতোই গুরুত্বপূর্ণ।
৩. নিজেকে অতিরিক্ত ব্যাখ্যা করা
প্রতিটি সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের জন্য সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত ব্যাখ্যা আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কখনও কখনও সংক্ষিপ্ত ও সম্মানজনক বিবৃতিই যথেষ্ট।
৪. যারা আপনাকে মূল্য দেয় না তাদের কাছ থেকে স্বীকৃতি চাওয়া
প্রশংসা পাওয়া স্বাভাবিক, কিন্তু যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের অনুমোদনের পেছনে ছুটলে ক্ষতি হতে পারে। নিজের মূল্যায়ন শেখা এবং যারা সমর্থন করে তাদের দিকে মনোযোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ।
৫. নিজেকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করা
অন্যদের জন্য যতটা আগ্রহ দেখানো হয়, নিজের জন্যও সমান মনোযোগ দরকার। বিরতি এড়িয়ে চলা, লক্ষ্য স্থগিত করা বা বিশ্রামের প্রয়োজন উপেক্ষা করা নিজের চাহিদাকে অবহেলা করার সংকেত দেয়। ধারাবাহিক ছোট প্রচেষ্টা নিজের ওপর আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করে।
ভোরের আকাশ // হ.র