শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে খাবার গুলো শীতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শীতকালে তেলেভাজা ও মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়। তার ফলেই অল্প বয়স থেকেই অনেকের শরীরে কোলেস্টেরলের মাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। চিকিৎসকেরা ওষুধের পাশাপাশি বারবার একটাই পরামর্শ দেন—খাদ্যাভ্যাস ও জীবনযাপন ঠিক না করলে খারাপ কোলেস্টেরল (এলডিএল) নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। কারণ মাত্রাতিরিক্ত কোলেস্টেরল হৃদরোগ এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।

তাই ডায়েটে সুষম আহার অত্যন্ত জরুরি। তার সঙ্গে কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে স্বাভাবিক ভাবেই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, যে খাবারগুলি বিশেষ উপকারী, সেগুলো হল—

আমলকি: ভিটামিন সি, খনিজ ও অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ আমলকি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি করোনারি আর্টারি ডিজিজ় ও অ্যাথেরোসক্লেরোসিসের মতো সমস্যার ঝুঁকিও হ্রাস করতে পারে।

গ্রিন টি: পলিফেনলের উৎকৃষ্ট উৎস গ্রিন টি। এটি এলডিএল কোলেস্টেরল কমিয়ে ভাল কোলেস্টেরল (এইচডিএল) বাড়াতে সহায়ক, ফলে হার্টের স্বাস্থ্য ভাল থাকে।

লেবু ও অন্যান্য সাইট্রাস ফল: ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই ফলগুলি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। প্রদাহ কমানোর পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে ধমনিতে প্ল্যাক জমার ঝুঁকি কমায়।

পালংশাক: নানা প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ পালংশাক সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। এতে থাকা ক্যারোটিনয়েড শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

আখরোট: পলিআনস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ আখরোট ওজন নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক। নিয়মিত আখরোট খেলে হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে।

ভোরের আকাশ/তা.কা

 

শীতকোলেস্টেরল নিয়ন্ত্রণ

শেয়ার করুন: