শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাটকা ও সুস্বাদু লিচু চেনার সহজ টিপস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকাল শুরু হলেই বাজারে রাজশাহীর লিচুর সরব উপস্থিতি ক্রেতাদের নজর কাড়ে। মিষ্টি স্বাদ ও রসালো গুণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে রাজশাহীর লিচুর বিশেষ খ্যাতি রয়েছে। তবে চলতি মৌসুমে অপরিপক্ব, কৃত্রিমভাবে রঙ করা এবং পোকামাকড় আক্রান্ত লিচু বিক্রির অভিযোগ উঠায় ক্রেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।

বাজারে বাহ্যিকভাবে টাটকা দেখালেও অনেক ক্ষেত্রে ভেতরে নষ্ট বা কম মানের লিচু পাওয়ার অভিযোগও মিলছে। এতে বাহ্যিক সৌন্দর্যে ভুলে গিয়ে অনেক ক্রেতাই প্রতারিত হচ্ছেন।

স্থানীয় বাগান মালিকদের মতে, ভালো লিচু চেনার জন্য কিছু সহজ লক্ষণ খেয়াল করলেই ভেজাল বা নিম্নমানের ফল এড়িয়ে চলা সম্ভব।

ভালো লিচু চেনার সহজ উপায়

  • স্বাভাবিকভাবে হালকা লাল বা গোলাপি রঙের লিচু সাধারণত পাকা ও ভালো হয়
  • একেবারে সবুজ লিচু কাঁচা হওয়ার সম্ভাবনা বেশি
  • হাতে হালকা চাপ দিলে পাকা লিচু সামান্য নরম অনুভূত হয়
  • অতিরিক্ত নরম হলে সেটি নষ্ট হওয়ার লক্ষণ হতে পারে
  • ভালো লিচুতে মিষ্টি ও সতেজ ঘ্রাণ থাকে
  • টক বা অস্বাভাবিক গন্ধ থাকলে সেটি নিম্নমানের হতে পারে
  • বড় ও পরিপুষ্ট লিচু সাধারণত বেশি রসালো ও মিষ্টি হয়
     

পোকামাকড় আক্রান্ত লিচু চেনার উপায়

  • খোসায় ছোট ছিদ্র বা কালো দাগ থাকলে এড়িয়ে চলুন
  • বাদামি দাগ বা অস্বাভাবিক শুকনো ভাব থাকলে সেটি ভালো নয়
  • ডাঁটার গোড়ায় পচনের চিহ্ন থাকলে সেটি সংক্রমিত হতে পারে
     

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, লিচু কেনার সময় খোসা, ডাঁটা ও কয়েকটি ফল খুলে ভেতরের অবস্থা পরীক্ষা করা উচিত। ফেটে যাওয়া, কুঁচকে যাওয়া বা অতিরিক্ত হালকা লিচু না কেনাই ভালো।

বাগান মালিকরা জানান, সঠিক পরিচর্যা ও নিয়মিত ব্যবস্থাপনার কারণে এখন অনেক বাগানে উন্নত মানের লিচু উৎপাদন হচ্ছে। সময়মতো পরিচর্যা ও স্প্রে করলে ফলের গুণগত মান ভালো থাকে এবং পোকামাকড়ের আক্রমণও কমে আসে।

তাদের মতে, বর্তমানে অনেক লিচু রোগবালাইমুক্ত, দেখতে আকর্ষণীয় এবং স্বাদেও বেশ মিষ্টি হচ্ছে।

আরও পড়ুন

থালাপতির নেতৃত্বের প্রশংসা করে আলোচনায় রাম চরণ

বিশেষজ্ঞরা বলছেন, পরিচিত ও বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে লিচু কেনাই সবচেয়ে নিরাপদ উপায়। কেনার আগে ফলের রঙ, গন্ধ, খোসা ও ডাঁটার অবস্থা ভালোভাবে যাচাই করা জরুরি। কারণ ভেজাল বা কৃত্রিম রঙ করা লিচু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

সচেতনভাবে লিচু নির্বাচন করলে যেমন নিরাপদ ও সুস্বাদু ফল উপভোগ করা যায়, তেমনি ভেজাল ও পোকামাকড় আক্রান্ত লিচুর ঝুঁকিও অনেকটাই কমানো সম্ভব।

ভোরের আকাশ/জেআ

লিচুগ্রীষ্মকালীন ফল

শেয়ার করুন: