শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যেসব খাবার ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেট এর এক গবেষণায় বলা হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যেই স্তন, লিভার, মলাশয়, মলদ্বার, পিত্তথলি ও অগ্ন্যাশয়সহ প্রায় ১৭ ধরনের ক্যান্সার ধরা পড়ছে।

গবেষকেরা বলছেন, জিনগত কারণের পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তবে কিছু খাবার নিয়মিত খেলে এ ঝুঁকি কমানো সম্ভব।

চলুন জেনে নিই কোন খাবারগুলো ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।

১. টক দই: প্রোবায়োটিক ও উপকারী ব্যাকটেরিয়ায় সমৃদ্ধ টক দই শরীরের ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে রয়েছে  ভিটামিন এ, বি-৬, ক্যালসিয়াম ও ফসফরাস। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণা বলছে, টক দই নিয়মিত খেলে কোলন, ফুসফুস ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে।

২. দইয়ের ঘোল: দইয়ের ঘোলে থাকা প্রোবায়োটিক শরীরের প্রদাহ কমায়। এতে রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, প্রোটিন ও খনিজ। গবেষণায় দেখা গেছে, এর অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান কোষের অনিয়মিত বিভাজন ঠেকিয়ে ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে।

৩. পনির: পনির প্রোটিন, ক্যালসিয়াম ও সেলেনিয়ামের একটি ভালো উৎস। সেলেনিয়াম অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে, কোষের প্রদাহ কমিয়ে শরীর থেকে টক্সিন দূর করে। তবে পনির সবসময় পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

৪. ঘি: ঘিতে রয়েছে ভিটামিন এ, ডি, ই ও কে। এতে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা তুলনামূলক কম। গবেষণায় পাওয়া গেছে, ঘিতে থাকা কনজুগেটেড লিনোলিক অ্যাসিড ক্যান্সার কোষ তৈরি হতে বাধা দেয়। পাশাপাশি বিউটারিক অ্যাসিড অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে লিভার ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করতে পারে

ভোরের আকাশ/তা.কা

খাবারঝুঁকিক্যানসার

শেয়ার করুন: