তৈলাক্ত ত্বকের যত্ন নিবেন কীভাবে?

শুষ্ক, স্বাভাবিক আর তৈলাক্ত ত্বকের মধ্যে যাদের ত্বক তৈলাক্ত তারাই এই সময়টাতে বেশি দুশ্চিন্তায় থাকে। তৈলাক্ত বা অয়েলি স্কিনের জন্য অনেকেই স্কিনের নানা সমস্যায় পড়েন। তাই তাদের জন্য আজকের এই আয়োজন।
স্ট্রেস, আর্দ্রতা, জেনেটিকস এবং ওঠানামা হরমোনসহ তৈলাক্ত ত্বকের অনেক কারণ রয়েছে। যাদের ত্বক তৈলাক্ত তাদের স্কিনই কিন্তু সবচেয়ে ভালো। তৈলাক্ত ত্বক হলে ময়েশ্চরাইজিং ক্রিম কিনতে হবে না। ত্বকের ছিদ্র থেকে বের হওয়া সিবাম, মুখের ত্বককে আর্দ্র রাখার কারণে ত্বক শুষ্ক হতে দেয় না।
ত্বক ভাল রাখতে নিয়মিত যত্নের কোন বিকল্প নেই। এজন্য কোন কাজটা কখন করবেন তা জানা জরুরি। এ ক্ষেত্রে এক সপ্তাহের জন্য একটি রুটিন অনুসরণ করা যেতে পারে। ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং, এক্সফোলিয়েট, প্যাক, স্টিম— কোন দিন কোনটি করা দরকার, তা জেনে রাখুন।
দিনে দু’বার সিটিএম, অতিরিক্ত নয়
মুখ পরিষ্কার রাখতে হবে। তবে অতিরিক্ত ক্লিনজিং, টোনিং কিংবা ময়েশ্চারাইজ়িং ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট করে ফেলে। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে, এই দু’বার করাই যথেষ্ট।

ঘন ঘন স্ক্রাবিং করবেন না
অয়েলি স্কিনে অতিরিক্ত স্ক্রাবিং করলে তৈলগ্রন্থিগুলি সক্রিয় হয়ে যায়। সেখান থেকে তেল নিঃসরণের পরিমাণ বেড়ে গেলে ত্বকে র্যাশ, ব্রণসহ নানা সমস্যা বেড়ে যায়।
প্রসাধনীর ব্যবহার কমাতে হবে
অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে, যা আমাদের সকলেরই জানা। সপ্তাহে একটা দিন শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তবে, বাইরে থেকে ধুলো মেখে এলে শুধু পানি দিয়ে মুখ ধুলে হবে না। যে দিন বাড়ি থেকে বেরোবেন না, সেদিন এটা করার দরকার নেই।
ভোরের আকাশ/তা.কা