শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সকালে দাঁত ব্রাশ না করে খালি পেটে পানি পান: স্বাস্থ্যজনিত সুবিধা ও সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সকালে দাঁত ব্রাশ না করে খালি পেটে পানি পান: স্বাস্থ্যজনিত সুবিধা ও সতর্কতা
সকালে দাঁত ব্রাশ না করে খালি পেটে পানি পান: স্বাস্থ্যজনিত সুবিধা ও সতর্কতা

সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করা একটি মৌলিক স্বাস্থ্য অভ্যাস। তবে অনেক বয়স্ক মানুষ খালি পেটে পানি পান করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তারা মনে করেন, এতে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়, হজমে সাহায্য হয় এবং হাইড্রেশন বজায় থাকে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে এটি স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে।

১.ইমিউন সিস্টেম শক্তিশালী করে: খালি পেটে পানি পান করলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যারা সাধারণ ঠান্ডা বা ফ্লুতে বেশি আক্রান্ত হন, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী।

২.ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: পানি পানে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক দেখতে উজ্জ্বল ও স্বাস্থ্যবান হয়।

৩. কোষ্ঠ্যকাঠিন্য কমায়: হজমের সমস্যা, কোষ্ঠ্যকাঠিন্য এবং মুখের ঘা দূর করতে পানি সহায়ক। এছাড়া স্থূলতা নিয়ন্ত্রণেও সহায়তা করে।

৪.ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের জন্য উপকারী: সকালে খালি পেটে পানি পান করলে রক্তে সুগার ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়।

৫.সংক্রমণের ঝুঁকি কমায়: মুখের মধ্যে ব্যাকটেরিয়া প্রবেশ করা কঠিন হয়, ফলে সংক্রমণের ঝুঁকি কমে।

শরীর ঠিক রাখতে পর্যাপ্ত পানি পান জরুরি, তবে অতিরিক্ত পানি পান পটাসিয়ামের ভারসাম্য বিঘ্নিত করতে পারে এবং নানা সমস্যা সৃষ্টি করতে পারে। তাই তেষ্টা না হলে বা খাওয়ার সময় অতিরিক্ত পানি না খাওয়া ভালো।

বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান স্বাস্থ্যকর হলেও, দাঁত ব্রাশের অভ্যাসের সঙ্গে মিলিয়ে করতে হবে। পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ভোরের আকাশ // হ.র

টিপসলাইফস্টাইল

শেয়ার করুন: