শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পেছনের পকেটে মানিব্যাগ রাখছেন? হতে পারে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি!

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পেছনের পকেটে মানিব্যাগ রাখছেন? হতে পারে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি!
পেছনের পকেটে মানিব্যাগ রাখছেন? হতে পারে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি!

অনেকেরই অভ্যাস—পেছনের পকেটে মানিব্যাগ রাখা। কিন্তু সামান্য এই অভ্যাসই ডেকে আনতে পারে একাধিক জটিল শারীরিক সমস্যা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে পেছনের পকেটে মানিব্যাগ রাখার ফলে কোমর, পিঠ, এমনকি পেলভিস এবং সায়াটিকা নার্ভ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।

গবেষকদের মতে, মানিব্যাগে থাকা কঠিন বস্তু যেমন—কার্ড, কয়েন বা কাগজপত্রের কারণে বসার ভঙ্গিতে ব্যাঘাত ঘটে। ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে পড়ে, এবং চাপ পড়ে মেরুদণ্ড ও আশপাশের স্নায়ুতে।

পেলভিসের ওপর চাপ বাড়ায় ঝুঁকি
মানুষ যখন বসে থাকে, তখন পেলভিস অংশ মাটির সঙ্গে অনুভূমিক না থেকে একটু কাত হয়ে থাকে, বিশেষত পকেটে মোটা মানিব্যাগ থাকলে। এই অবস্থায় মেরুদণ্ডে অতিরিক্ত চাপ পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেখানে ব্যথা বা ক্ষতির সৃষ্টি হয়।

সায়াটিকা নার্ভে প্রভাব
পেলভিসের মধ্য দিয়ে চলে যাওয়া সায়াটিকা নার্ভ দীর্ঘক্ষণ চাপের মুখে থাকলে দেখা দেয় সায়াটিকা ব্যথা—যা পায়ের দিকে ছড়িয়ে পড়ে। এটি অনেক সময় অসহনীয় হয়ে উঠতে পারে।

পিঠ ও কোমরের ব্যথা
সঠিক ভঙ্গিতে না বসার কারণে মেরুদণ্ডে যে চাপ সৃষ্টি হয়, তা সরাসরি প্রভাব ফেলে পিঠ ও কোমরে। এতে করে দীর্ঘমেয়াদে পিঠ ও কোমরের ব্যথা নিত্যসঙ্গী হয়ে ওঠে।

ওয়ালেট সিনড্রোম
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ওয়ালেট সিনড্রোম বা পিরিফরমিস সিনড্রোম। মানিব্যাগের কারণে নিতম্বের পেশিতে অতিরিক্ত চাপ পড়ে এবং তা সংকুচিত হয়ে গিয়ে এই সিনড্রোমের জন্ম দেয়।

অবশ হয়ে যেতে পারে নিম্নাঙ্গ
দীর্ঘক্ষণ একই অবস্থায় বসে থাকলে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়। পেছনের পকেটে মানিব্যাগ থাকলে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। এতে নিম্নাঙ্গে অবশভাব অনুভূত হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ—যতটা সম্ভব মানিব্যাগ সামনের পকেটে রাখা বা হালকা ওয়ালেট ব্যবহার করা উচিত, যাতে শরীরের ভারসাম্য ঠিক থাকে এবং এই স্বাস্থ্যঝুঁকিগুলো এড়ানো যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ভোরের আকাশ//হ.র

লাইফস্টাইল

শেয়ার করুন: