কাঁচা বা আধা সেদ্ধ ডিম: কতটা স্বাস্থ্যকর, জানালেন চিকিৎসক

ডিম আমাদের দৈনন্দিন খাবারের একটি সহজলভ্য ও পুষ্টিকর উপাদান। ভুনা হোক, সেদ্ধ হোক বা অমলেট—সবার পছন্দের এই খাদ্য উৎসে আছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, সেলেনিয়াম ও আরও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।
কিন্তু কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। কলকাতার চিকিৎসক ডা. আশিস মিত্র জানিয়েছেন, কাঁচা ডিম খাওয়া মোটেও নিরাপদ নয়। এতে গ্যাস, অ্যাসিডিটি এবং সংক্রামক রোগের ঝুঁকি থাকে। বিশেষ করে কাঁচা ডিমে থাকতে পারে সালমোনেল্লা ব্যাকটেরিয়া, যা পেটের সমস্যা, ডায়রিয়া ও বমি সৃষ্টি করতে পারে।
আধা সেদ্ধ ডিম খাওয়াও সর্বদা নিরাপদ বা স্বাস্থ্যকর নয়। এতে কিছু মানুষের পেটে সমস্যা হতে পারে। ডাক্তার বলছেন, সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর উপায় হলো পুরোপুরি সেদ্ধ ডিম খাওয়া।
প্রতিদিন কতটা ডিম নিরাপদ?
সুস্থ ব্যক্তি: প্রতিদিন ১টি সেদ্ধ ডিম খাওয়া নিরাপদ।
হার্টের সমস্যা থাকা ব্যক্তিঃ সপ্তাহে ৩টি পর্যন্ত সেদ্ধ ডিম (হলুদ অংশ বাদ দিয়ে) খাওয়া ভালো।
ডায়াবেটিস বা কোলেস্টেরল থাকলেও দৈনিক ১টি ডিম সমস্যা তৈরি করে না।
চিকিৎসকরা মনে করাচ্ছেন, কার কত ডিম খাওয়া উচিত তা নির্ভর করে ব্যক্তির শরীরের অবস্থা ও প্রয়োজনের ওপর। সন্দেহ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
ভোরের আকাশ//হ.র