শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সকালে খালি পেটে কাঠবাদাম খাওয়ার উপকারিতা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কাঠবাদামের গুণের কথা বলে শেষ করা যাবে না। এই বাদাম যে পরিমাণ উপকার করবে জানলে অবাক হবেন আপনি। প্রচুর পরিমাণ নিউট্রিশনে ভরপুর কাঠ বাদাম আপনাকে করে তুলতে পারে লাবণ্যময়ী। এছাড়া কাঠবাদামে রয়েছে প্রচুর ভিটামিন ও পটাশিয়াম। প্রতিদিন সকালে দুটো করে কাঠ বাদাম যদি নাশতায় তালিকায় রাখেন, ফলাফল আপনি নিজেই পাবেন।

শরীরের জন্য যে কয়েকটি খাবার অনেক উপকারি তার মধ্যে বাদাম একটি। চিনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট— সবগুলোই উপকারি। তবে আপনি যদি একটি বাদাম খেয়ে অনেকগুলো উপকার পেতে চান তাহলে বেছে নিতে পারেন কাঠবাদাম। তবে শুকনো নয়, বাদামটি খেতে হবে ভিজিয়ে। এই বাদামটি ভিজিয়ে খেলে মেলে নানা উপকার।  

কাঠবাদাম ভেজানোর ফলে এর ফাইটিক অ্যাসিড ভেঙে যায়, যা খনিজ উপাদান, যেমন ম্যাগনেসিয়াম ও আয়রন শোষণে বাধা দেয়। ভেজানো কাঠবাদাম খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে, হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি হয়।

রোজ সকালে খালি পেটে ভেজানো কাঠবাদাম খেলে কী কী উপকার মিলবে? চলুন জেনে নেওয়া যাক-

১. পুষ্টি শোষণ বৃদ্ধি করে:
কাঠবাদাম ভিজিয়ে রাখলে এতে থাকা ফাইটিক অ্যাসিড ভেঙে যায়। যা শরীরকে ম্যাগনেসিয়াম, আয়রন এবং জিঙ্কের মতো পুষ্টি উপাদান আরও কার্যকরভাবে শোষণ করতে সাহায্য করে। ফলে শরীর বেশি পুষ্টি পায়।

২. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে:
ভেজানো কাঠবাদাম খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারি খাবার।

৩. মস্তিষ্ক ভালো রাখে:
মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে কাঠবাদাম। তাই স্মৃতিশক্তির উন্নতিসহ মস্তিষ্ক ভালো রাখতে চাইলে রোজ ভেজানো কাঠবাদাম খেতে পারেন।

৪. হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়:
কাঠবাদামে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন-ই হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই বাদাম হৃদরোগের ঝুঁকি কমায়।

৫. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে:
কাঠবাদামে থাকা ফাইবার ও প্রোটিন পেট ভরা রাখতে সাহায্য করে। তাই ওজন নিয়ন্ত্রণে এটি ভূমিকা রাখে।

৬. ত্বক ও চুলের জন্য উপকারি:
ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেজানো কাঠবাদাম ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

সংগৃহীত ছবি

কীভাবে কাঠবাদাম খাবেন?

কাঠবাদাম ৮-১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর পর কাঠবাদামের বাদামি খোসা ছাড়িয়ে খেতে হবে। কারণ এই খোসায় থাকে ফাইটিক অ্যাসিড ও ট্যানিন যা পুষ্টি শোষণে বাধা দেয়। একদিনে ৭-৮টির বেশি কাঠবাদাম খাওয়া উচিত নয়। এতে হজমে সমস্যা দেখা দিতে পারে।

ভোরের আকাশ/তা.কা

ত্বকের যত্নেরওজন কমানোহৃদরোগ

শেয়ার করুন: